banglahour

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফয়সল চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৮ মাস আগে) ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২২ অপরাহ্ন

‘গণতন্ত্রের মা’ হিসেবে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও শিরণি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর উদ্যোগে শুক্রবার বাদ আসর দক্ষিণ বিয়ানীবাজার মোকাম মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণ বিয়ানীবাজার মোকাম মসজিদের ইমাম মুফতি মাওলানা আবদুল বাছিত।

এতে উপস্থিত ছিলেন—
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমদ, লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক ধনাই, সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, বিএনপি নেতা কয়েছ আহমদ, জামাল আহমেদ, হোসেন আহমেদ মেম্বার, আব্দুল গফুর, বিলাল আহমদ, শাহাদাত হোসেন, বিপ্লব আহমেদ, সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম, ফাহিম সাকিল অপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, যুবদল নেতা মোরশেদ পলু, ওলিউর রহমান তারেক, জামিল আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা মাহবুব আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে ‘আপোসহীন’ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।
বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল