banglahour

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব সিলেট চ্যাপ্টারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১১ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, ৫:৪৫ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টারের উদ্যোগে জামিয়া হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় আজ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দ্রুত আরোগ্য এবং জনগণের কাছে ফিরে এসে আবারও দেশের খেদমতে অংশ নেওয়ার সুযোগ দানের জন্য প্রার্থনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন—
“খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রেরণার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তার আপসহীন ভূমিকা অতুলনীয়। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, কৃষিবিদ মো. মনোয়ারুল হক, প্রকৌশলী আশফাক আহমেদ, ডা. এস এম রায়হানুল নবী, মোহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল