banglahour

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সমাধান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১১ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, ৫:৪৬ অপরাহ্ন

 ভৈরবে  সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও সমাধান টিভি ২৪. কমের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা  প্রদান করা হয়েছে । সমাধান টিভির আয়োজনে আজ শনিবার দুপুরে নিউটাউন ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে সমাধান টিভির চেয়ারম্যান আঃ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি সাইফুল ইসলাম, দিন প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক সালেহ আহমেদ, কেন্দ্রীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক  আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় বক্তারা সমাধান টিভির উত্তোরোত্তর সফলতা  কামনা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। আলোচনা সভা শেষে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল