banglahour

উন্মুক্ত হলো সুন্দরবনের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(৯ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, ৫:৫০ অপরাহ্ন

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলীবান্দায় গড়ে তোলা ইকো-ট্যুরিজম কেন্দ্রে দর্শনার্থীদের জন্য বেষ্টনীর মধ্যে হরিণ ছাড়া হয়েছে। হরিণ ছাড়ার মধ্যে দিয়ে আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা রেঞ্জের আলীবান্দায় ইকো-ট্যুরিজম কেন্দ্রে পর্যটকদের সুন্দরবনের সৌন্দর্য দেখার জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন সুউচ্চ ওয়াচ-টাওয়ার এবং এক কিলোমিটার দৈর্ঘ্যরে কংক্রীটের ফুটট্রেইল। হরিণের অভাবে এতোদিন ইকো-ট্যুরিজম কেন্দ্রটি পুরোপুরি চালু করা যায়নি। আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রের হরিণ রাখার বেষ্টনীতে ৫টি মায়াবী চিত্রল হরিণ ছাড়া হয়েছে। হরিণ ছাড়ার খবরে দর্শণার্থীদের মধ্যে ব্যপক উচ্ছাস দেখা দিয়েছে। 
অপরদিকে,আলীবান্দায় যেতে জনপ্রতি অতিরিক্ত ৩শ টাকা হারে রাজস্ব নির্ধারণ করায় পর্যটকরা আলীবান্দায় যেতে নিরুৎসাহিত হবেন। পর্যটকরা করমজলের মতো ৪০ টাকা হারে রাজস্ব নির্ধারণের জন্য বনবিভাগের প্রতি দাবী জানিয়েছেন স্থানীয়রা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, শুক্রবারে মায়াবী চিত্রল হরিণ ছাড়ার মধ্যে দিয়ে আলীবান্দা আলীবান্দায় 
ইকো-ট্যুরিজম কেন্দ্র পর্যটকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। রাজস্ব কমানোর জন্য পর্যটকদের দাবীর প্রেক্ষিতে বন 
মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হবে বলেও জানান  ডিএফও 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল