banglahour

চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৭ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:১৯ অপরাহ্ন

 চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে জীবননগর উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। 
মতবিনিময় সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি জনগণের কল্যানে একটি কৃষি বিশ্ববিদ্যলয়, দৌলতগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল