
(৭ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন
আশুলিয়ায় বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) ডেন্ডাবরের কাঁঠাল বাগানে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সোহেল আহম্মেদ লিটন, সাবেক সিনিয়র সহ সভাপতি আশুলিয়া থানা ছাত্রদল, কামাল হোসেন আশুলিয়া থানা যুবদল, প্রভাত মাহমুদ জামান আশুলিয়া থানা যুবদল এবং আশুলিয়া থানা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ এলাকাবাসী।