
(৩ বছর আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ১:৫৬ অপরাহ্ন
ঢাকা: আমাদের নিরাপত্তা সংস্থা বিশেষ করে পুলিশ, র্যাব ভালো কাজ করছে বলেই সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিকভাবে সারাবিশ্বে যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। আমাদের দেশকে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা হয়েছিল। তবে সবকিছু আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
আজ বুধবার (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে, পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন।