banglahour

রাঙ্গামাটি পুলিশ সদস্যদের ৩দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১১ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:৩৬ অপরাহ্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের ৩দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে রাঙ্গামাটি পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের ১৫ তম ব্যাচের ৩দিন মেয়াদী " নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা " উদ্বোধন করা হয়। 
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, রাঙ্গামাটি নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এসময় উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা খুবই প্রয়োজন। দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্কভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, রাঙ্গামাটি জেলা পুলিশ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন নিশ্চয়তা করতে এই প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব অপরিসীম। "
শেষে পুলিশ সুপার আশা ব্যক্ত করেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালার চতুর্থ পর্যায়ের ১৫তম ব্যাচের ৩দিন মেয়াদী এই প্রশিক্ষণে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল