banglahour

ময়মনসিংহে ৮ দলীয় জোটের সমাবেশে ময়মনসিংহ অঞ্চলের সর্বোচ্চ জনসমাগমের ঘোষণা

রাজনীতি |

(৭ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:৪৪ অপরাহ্ন

জুলাই জাতীয় সনদ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। তা না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।
আজ (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আগামী ৪ ডিসেম্বর ৮ দলীয় জোটের সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ৮ দলীয় জোটের নেতৃবৃন্দ। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশে ইতিহাসের সর্বোচ্চ লোকের সমাগম ঘটবে বলেও জানান নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলামসহ ৮ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী, উচ্চ ও নি¤œ কক্ষে পি.আর. পদ্ধতিতে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার দাবিতে মঙ্গলবারের এ বিভাগীয় সমাবেশ বলে জানান তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল