banglahour

জীবন-জীবিকার জন্য আমার বাবা বীমা কোম্পানিতে চাকরি নেন- শেখ হাসিনা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৭ অপরাহ্ন

ঢাকা: জীবন-জীবিকার জন্য আমার বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বীমা কোম্পানিতে চাকরি নেন। সেই কোম্পানির মালিক ছিলেন আমার বাবার বন্ধু। মূলত তাকে দায়িত্ব দেন তিনি। কিন্তু এটা বেশি দিন স্থায়ী হয়নি। কারণ ১৯৬২ সালে বাবাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস- ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বীমা খাতকে গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বীমা আইন-নীতিমালা নিয়ে কাজ চলছে। 

সরকার প্রধান বলেন, বীমা কোম্পানিতে বাবার চাকরি করার সময়টা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বাবা বিমা কোম্পানিতে চাকরি করে ভালো রোজগার করেছেন। তিনি গাড়ি পেয়েছেন। ফলে আমরাও বেশ ভালো ছিলাম। সেসময়টা উনি আমাদের সঙ্গে ছিলেন। বিমা কোম্পানির সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে।

এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল