banglahour

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মুক্তাগাছায় দোয়া ও মিলাদ মাহফিল

রাজনীতি | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(৪ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:২৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে এ আয়োজন করা হয়।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে মিলাদ মাহফিলে তার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের শুকুর মাহমুদ, সাংবাদিক ফেরদৌস আলম, সাবেক কমিশনার আব্দুল জলিল, মো. আব্দুর রশিদ, মো. আব্দুস সামাদ, মো. আরিফ সরকার ও মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুক্তাগাছা সাব-রেজিস্ট্রি জামে মসজিদের ইমাম মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য তার ত্যাগ ও ভূমিকা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।
অনুষ্ঠানে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। তারা দলীয় নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল