banglahour

লোহাগড়ায় ঘর থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল প্রতিনিধি

(১১ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:৫৫ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়ায় ইমরুল ভূইয়া নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূইয়ার ছেলে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের ইমরুল ভূইয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। ইমরুল ভূইয়ার পরিবারের লোকজনের সাথে কোনো সম্পর্ক ছিলো না। এছাড়া তার স্ত্রীর সাথে এক বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতর  গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় বিয়ে যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল