banglahour

রাজবাড়ীর কালুখালীতে কৃষকের মাঝে ১৪০ টি এয়ার ফ্লো মেশিন বিতরণ

অর্থনীতি | ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি

(৫ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:৫৬ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃষি পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ মেশিন এয়ার ফ্লো বিতরণ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা চত্বরে এই অনুষ্ঠান করা হয়।
বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প এর আওতায় এয়ার ফ্লো মেশিন বিতরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড. মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ী ঢাকা পরিচালক সরেজমিন উইং ,ডিএই, মোঃ ওবায়দুর রহমান মন্ডল, 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শামস মাহমুদ উল্লাহ,কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার ,সিনেটের সম্নায়ক জাকারিয়া হাসান ,স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড. মো. মাহফুজুর রহমান, 
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন আমরা বাংলাদেশে এই প্রথম কালুখালী  উপজেলায় ১৪০ জন কৃষকের মাঝে মেশিন বিতরণ করছি, যাতে কৃষক পেঁয়াজ সংরক্ষণ করে লাভবান হতে পারে পযার্য়ক্রমে এই জেলার বিভিন্ন উপজেলায় আরো বিতরণ করা হবে, 
একমাস আগে কৃষকদের একদিনের প্রশিক্ষন দেওয়া হয়, এ সময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি এয়ার ফ্লো মেশিন ব্যবহার করে দীর্ঘদিন পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। অল্প জায়গায় দীর্ঘ ৯ মাস পেঁয়াজের গুণগত মান অক্ষুন্ন রেখে সংরক্ষণের পরামর্শ দেন। পরে একটি এয়ার ফ্লো মেশিনে কিভাবে ৩শ মণ পেয়াজ সংরক্ষণ করতে হয় সেটি দেখানো হয় প্রশিক্ষণ কর্মশালায়।

অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেয়াজ সংরক্ষণের অভিযোজন ঢাকা পরিচালক সরেজমিন উইং ,ডিএই, মোঃ ওবায়দুর রহমান মন্ডলের দাবী, দেশের মোট উৎপাদিত পেঁয়াজের থেকে চাহিদা কম। তবে সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছর বিদেশ থেকে ৪ থেকে ৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হবে এয়ার ফ্লো মেশিন। এতে কৃষক যেমন অর্থনৈতিকভাবে উপকৃত হবে, তেমনি দেশে আমদানি নির্ভরতা কমবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল