banglahour

সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গণ দোয়া ও আলোচনা সভা

রাজনীতি | এম এ হালিম, ভৈভৈরব প্রতিনিধি

(৭ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:৫৮ অপরাহ্ন

 সাবেক প্রধান মন্ত্রী  আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়  ভৈরবে গণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ভৈরব উপজেলা ও পৌর বিএনপির  আয়োজনে আজ  বৃহস্পতিবার বিকালে  সরকারি কে বি হাই স্কুল মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন,  বিএনপির  কেন্দ্রীয় নিবর্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা  বিএনপির সভাপতি মোঃ  শরীফুল আলম । এ সময় তিনি বলেন,বিগত সরকার আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে । মিথ্যা   ও সাজানো  মামলায় তাকে বছরের পর বছর  জেলে রেখে অমানবিক  নির্যাতন করেছে। তাছাড়া  বিগত তত্বাবধায়ক সরকার তাদের কে বৈধতা  দেয়ার জন্য  বেগম খালেদা জিয়া কে প্রস্তাব দেয় । কিন্তু  তাদের অবৈধ  কর্মকান্ড তিনি মেনে না নেয়ায় তার ১ পুত্র  কে নির্যাতন করে মেরে ফেলেছে। আররক ছেলে কে নির্যাতন করায় চিকিৎসা নিতে বিদেশে পাড়ি জমিয়েছেন ।  মা কে - সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তাছাড়া  আমার নেত্রী  কে দূবর্বল করার জন্য  একি দিন আদালতে  হাজিরা দেয়ার জন্য  নিয়ে আসতেন। তবু তিনি অন্যায়ের সাথে  আপোষ করেননি।  জিয়া পরিবারের মতো এদেশে  এমন নিযর্যাতনের স্বীকার  কেউ হয়নি। আজ কে দেশের ক্রান্তিকালে সবাই  তার সুস্থতার জন্য দোয়া  করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে  ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন , ভৈরব  উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি জাহিদুল হক জাবেদ  বিএনপির সহ- সভাপতি  রিয়াজ মারুকী শাহিন, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক  ও সাবেক ভিপি  সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর,  উপজেলা যুব দলের সদস্য সচিব আল মামুন,পৌর যুব দলের আহবায়ক হানিফ মাহমুদ, উপজেলা  শ্রমিক দলের আহবায়ক আদিলুজ্জামান দুলাল,  সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ সাংবাদিকরা।আলোচনা সভা  শেষে  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  মাওলানা মোক্তার হোসেন ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল