banglahour

বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতা মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়া গ্রেপ্তার

সারাদেশ | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৪২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচিত ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু মুছা সরকার হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়াকে রাজধানী ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানাধীন আহমদ নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নম্বর ০১, তারিখ ০২ ডিসেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪–এর এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন সায়েম মিয়া (৩৫)। সায়েম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ এলাকার মঙ্গল মিয়ার ছেলে।

এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, “ভোররাতে গোপনে খবর পাই যে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সায়েম মিয়া মিরপুরের আহমদ নগর এলাকায় অবস্থান করছে। এরপর এসআই (নিঃ) মোহাম্মদ কামাল হোসেন, এসআই (নিঃ) ফারুক আহাম্মদ ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে আমরা ঢাকার মিরপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিকে থানায় আনা হয়েছে এবং বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল