banglahour

রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে, ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

জাতীয় | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৭ মাস আগে) ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৯ অপরাহ্ন

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বিভেদ মানুষ, সমাজ ও দেশকে দুর্বল করে দেয়। তিনি বলেন, এ দেশ আমাদের সবার। ঐক্য বজায় থাকলে ইসলাম আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। কিন্তু বিচ্ছিন্নতা সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে।
তিনি আরও বলেন, বিভিন্ন সূচকে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। যদি দেশে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায়ও এগিয়ে যেতে পারবে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন–২০২৫ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা গীবত করবো না। মানুষ বলে ফেসবুক বলে কিন্তু আমরা নিজেরা তা বলবো না। নিজকে প্রশ্ন করুন। পরে আরেক জনকে বলুন। ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায়।

অনুষ্ঠানে বাংলাদেশের কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার তাদের তিলওয়াত পরিবেশন করেন। 
কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে সম্মেলন আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ দিকে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল