banglahour

এই মহুর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি আমাদের কাছে মুখ্য বিষয়: রিজভী

রাজনীতি | রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি

(৭ মাস আগে) ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৪৪ অপরাহ্ন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, " এই মুহূর্তে আমাদের কাছে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি আমাদের কাছে মুখ্য বিষয়, অন্যকিছু নয়। তিনি অনেক কিছু ত্যাগ করে, অনেক নির্যাতন সহ্য করে দেশবাসীকে ভালবেসেছেন এবং তাদের জন্যই এদেশে থেকেছেন। কোন পরিস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি।" আজ শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার সরদারপাড়া জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি  এসব কথা বলেন।

রিজভী বলেন, " তারেক রহমানের ফেরার বিষয়টি
একটি পারিবারিক বিষয়।  তার মা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি এটা নিয়ে ভাববেন না আর অন্য কিছু নিয়ে ভাববেন  এটা পারিবারিক বিষয়। তিনি আরো বলেন, এদেশের গণমানুষের নেতা তারেক রহমান। তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন তিনি মনে করবেন যে তার আসার সময় হয়েছে তখনই আসবেন৷

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, "আজ শুধু সারাদেশ নয়, সারা বিশ্ব থেকে তার রোগমুক্তি কামনা করা হচ্ছে। এটিই প্রমাণ করে যে নেতা, নেত্রী মানুষকে ভালোবাসে মানুষ তাকে কখনও ভোলে না। " তিনি আরো বলেন, " তাকে সরানোর অনেক চেষ্টা করা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে পরিত্যক্ত কারাগারে ফেলে রাখা হয়েছে। তাকে নানাভাবে নিপীড়ন করে নির্যাতন করে বৈশ্বিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছিলো যাতে করে তিনি আত্মসমর্পণ করেন। 
দেশনেত্রীর হৃদয়ে যে সাহস, অঙ্গিকার, মানুষের প্রতি যে ভালোবাসা সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার কোনো নির্যাতন তাকে টলাতে পারেনি।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যদি বড় ধরনের কোন সংকট বা বিপর্যস্ত সংকট তৈরি না সেক্ষেত্রে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন রমজানের পূর্বে নির্বাচন। বিএনপি এখনো অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ।  ফেব্রুয়ারির আগেই নির্বাচন সেখানে বিএনপি'র সকল প্রস্তুতি সম্পন্ন।"

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল