banglahour

পিরোজপুরে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি র‌্যাব–৮ এর হাতে গ্রেফতার

অপরাধ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৪৭ অপরাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানী থানায় দায়ের করা গৃহবধূ ধর্ষণ মামলার আসামি শুভ জমাদ্দার (৩২)কে গ্রেফতার করেছে র‌্যাব-৮,বরিশাল ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে র‌্যাব -৮, বরিশাল তাদের বিশেষ অভিযানে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর  সহায়তায় আসামি শুভকে  সিদ্ধিরগঞ্জের মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পিরোজপুর জেলার ইন্দুরকানি ইউনিয়নের চরাখালি গ্রামে ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে—আসামি ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম ও শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

পরদিন ২৮ অক্টোবর ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা নং–০৫ (তারিখ: ২৭/১০/২০২৫) দায়ের করেন।

পরবর্তী সময়ে র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর সমন্বিত অভিযানে শুভ জোমাদ্দারকে গ্রেফতার করা হয় এবং তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

র‌্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে তারা কাজ করছে। হত্যা, ধর্ষণ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে।
এ বিষয়ে ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আহসান কবির বলেন,গ্রেফতারকৃত আসামি শুভ জোমাদ্দারকে ঢাকা থেকে নিয়ে আসার জন্য ফোর্স পাঠানো হয়েছে। তাকে আনার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল