banglahour

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর

জাতীয় | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১১ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:১৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম শহিদের (৩৭) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড় ৩টায় ভারতীয় পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ-মাজদিয়া চেকপোস্ট দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে জীবননগর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। 
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মকবুল হাসান, জীবননগর থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস এবং
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ৩২ বিএসএফ ব্যাটালিয়ানের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর জীবননগরের গয়েশপুর সীমান্তের অপর পাশে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন চোরাকারবারী শহিদ। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদকদ্রব্য আনতে গিয়েছিলেন। ওই দিন বিকালে ফেরার সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করে। এ সময় সবাই পালিয়ে গেলেও শহিদুল গুলিবিদ্ধ হন। বিএসএফের সদস্যরা তাকে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।
তবে শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার দাবী করে বলেছিলেন, ‘সকালে কাজ গিয়েছিল তার স্বামী। ওই দিন বেলা দেড়টা থেকে ২টার দিকে তিনি কাজ শেষ করে বাড়ি এসেছিল। এরপর বিকালে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। তারপর তিনি আর বাড়ি আসেনি। মাগরিবের সময় শুনেছি, আমার স্বামীকে গুলি করে বিএসএফ নিয়ে গেছে।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল