
(৭ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:৫৪ পূর্বাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর দক্ষিনাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও বাগেরহাট-৩ আসনের দলীয় প্রার্থী মোল্যা রহমতুল্লাহ বলেছেন এই জেনারেশন পরিবর্তন চায়,রাজনৈতিক কালচারের পরিবর্তন । তারা হত্যা,গুম দখলবাজি,রাহাজানি চায়না। যারা পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের জায়গা দিল্লিতেও হবেনা।
শনিবার সন্ধ্যায় দলীয় লিফলেট বিতরণ কালে তিনি এ কথা বলেন। তিনি পৌর শহরের শাহাদাতের মোড় থেকে এ প্রচারণা শুরু করেন। এ সময় তিনি শহরের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে তার নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে তার সাথে ছিলেন এনসিপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।
মোল্যা রহমতুল্লাহ বলেন, মাঠে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি।এর আগে বুঝতে পারিনি যে আমাদের এতো সমর্থন রয়েছে। মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। আমরা রাজনৈতিক দল গঠন করেছি জনগণের প্রত্যাশা পূরণে। যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের জায়গা এখন দিল্লিতে, এদেশের মাটিতে হয়নি। যদি কেউ পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে তাদের জায়গা দিল্লিতেও হবেনা। ফ্যাসিবাদের রাজনীতি যদি কেউ ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।