banglahour

সিসিকে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(৯ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:১৩ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। নগরভবনের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। 
সিসিকের সচিব মো. আশিক নূরের পরিচালনয় সভায় উপস্থিত ছিলেন ও উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জী, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী চন্দ্রনাথান্দ মহারাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক সহ সভাপতি ডা. শামীমুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক সমকালের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. ফরিদ আহমদ, সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, ইমাম সমিতি সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জাইকার সিটি গভর্ন্যান্স স্পেশালিস্ট ব্রজকিশোর ত্রিপুরা প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী (পূর্ত) অংশুমান ভট্টাচার্য, স্থপতি নওরীন চৌধুরী, সহকারী তথ্য কর্মকর্তা শাকিল আহমদ প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল