
(১০ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:১৪ অপরাহ্ন
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ শুক্রবার নির্বাচনী এলাকায় ভোটারদের মুখোমুখি হয়েছেন। লক্ষীখোলা এলাকায় বাদ আছর থেকে এশার নামাজ পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ প্রশ্ন করেন তার কাছে।
অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল। তরুণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাখিল করা লিখিত ও সরাসরি মিলিয়ে দুই শতাধিক প্রশ্নের উত্তর দেন এডভোকেট আকন্দ। প্রশ্নগুলোর বেশির ভাগই ছিল মুক্তাগাছার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, রাস্তাঘাট, নারীদের সামাজিক নিরাপত্তা ও স্থানীয় সমস্যা-সংকট ঘিরে।
এডভোকেট আকন্দ বলেন, নির্বাচিত হলে মুক্তাগাছার উন্নয়ন নিয়ে প্রতি ছয় মাস অন্তর জনগণের সামনে অগ্রগতি ও করণীয় তুলে ধরা হবে। এলাকার মানুষকে সব সময় জানিয়ে রাখাই আমার অঙ্গীকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা সদস্য ও জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: শামছুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীনসহ স্থানীয় নেতারা।