
(১১ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৭:৪০ অপরাহ্ন
পিরোজপুরের সন্তান, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ও দৈনিক কালের কন্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
তার এ পুনঃনির্বাচনের সংবাদে জন্মভূমি পিরোজপুরে সংবাদ কর্মীসহ সাধারণ মানুষ এর ভিতরে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে সিক্ত হচ্ছেন তিনি।সকলের বিশ্বাস, তার নেতৃত্ব ডিইউজের সাংগঠনিক শক্তিকে আরও সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল করবে।
পুনরায় নির্বাচিত হয়ে প্রতিক্রিয়ায় সাঈদ খান বলেন,সহকর্মীদের ভালোবাসা ও আস্থায় যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা আমি সততা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে পালন করতে চাই। সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য , শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তিনি এ পদে নির্বাচিত হন।