banglahour

কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও মেলা

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুনন্সী। কুমিল্লা প্রতিনিধি

(১১ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:৩৮ অপরাহ্ন

কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের আয়োজনে এই বিজয় র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নূরে আলম ভূঁইয়াসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
এদিন মুক্ত দিবস উপলক্ষে টাউন হল মাঠেই ৯ দিন ব্যপী একটি বিজয় মেলাও উদ্বোধন করা হয়, যেখানে বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা হানাদার মুক্ত হয়, আর সেই ঐতিহাসিক দিনটি স্মরণ করতেই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদযাপন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল