banglahour

পরবর্তী নির্বাচিত সরকারের পথকে স্মুথ রাখাই আমাদের দায়িত্ব — উপদেষ্টা আলী ইমাম মজুমদার

জাতীয় | মোঃ সেলিম রেজা মুন্সী। কুমিল্লা প্রতিনিধি

(১১ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:৩৯ অপরাহ্ন

অন্তবর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “দেশে খাদ্যের মজুদ যথেষ্ট রয়েছে। এ বছর ভালো ফলন হয়েছে, কৃষকরাও ন্যায্য দাম পেয়েছেন। আমাদের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের পথটিকে স্মুথ ও নির্বিঘ্ন রাখা।”

আজ দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে জেলা খাদ্য নিয়ন্ত্রক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরে জেলার আমন ধান সংগ্রহ এবং খাদ্যশস্য মজুদ পরিস্থিতি বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখা এবং সঠিক সময়ে খাদ্য সংগ্রহ নিশ্চিত করতে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে।

সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), কুমিল্লার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল