banglahour

'সুস্থ্য শহরের জন্য স্বাস্থ্যকর মাটি' প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার কোষাঘাটায় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১১ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:৪৩ অপরাহ্ন

‘সুস্থ্য শহরের জন্য স্বাস্থ্যকর মাটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গো গ্রীন সেন্টার মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রতিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে “এগ্রোইকোলোজিক্যাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠা” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান এবং সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ অনুষ্ঠান কর্মকর্তা আব্দুল আলীম সজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী।
তিনি বলেন, “অপরিকল্পিত রাসায়নিক সার ও অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, বন উজাড়, ভুল সেচ ও চাষ পদ্ধতি, টপ সয়েল কাটা—এসবের কারণে দ্রুত নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য। মাটির উর্বরতা রক্ষায় জৈব সারের বিকল্প নেই। চাষিদের সচেতন না হলে ভবিষ্যতে মাটি পঙ্গু হয়ে পড়বে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আব্দুল লতিফ কাজল

ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ

দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন

দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু

জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মনোয়ার মিনি

দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দীন

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। পরে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের এগ্রোইকোলজি প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল