banglahour

ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:১১ অপরাহ্ন

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 
আজ (মঙ্গলবার) সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রশাসনিক কর্মকর্তা, স্কুল শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। 
মানববন্ধন শেষে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মো. মনিরুজ্জামানসহ অন্যরা।
বক্তারা সকলের কার্যকর পদক্ষেপের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল