banglahour

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

সারাদেশ | মো.মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(৯ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:৪৩ অপরাহ্ন

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় 
নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব ছড়ানো বা সহিংসতার ঘটনা না ঘটে—সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সবার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নিরাপত্তা, নির্বাচনকেন্দ্রভিত্তিক পরিস্থিতি, কিশোর অপরাধ দমন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পুলিশ সুপার এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন—প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুক্কুর, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, চ্যানেল আই প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, সময় টিভির প্রতিনিধি মো. জিয়াউল হক, যায়যায় দিন-এর স্টাফ রিপোর্টার জহিরুল হক টিটু, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি হাসান মামুন এবং পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল