banglahour

বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি, বিএনপির নেতার ভাইসহ আটক ৫

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৬ অপরাহ্ন

ভোলা: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ভোলার বিএনপির নেতার ভাইসহ ৫ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (১০ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

নৌ-পুলিশ জানায়, তেতুলিয়া নদী দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বালু, সিমেন্ট, পাথর ও কয়লা বোঝাই বাল্কহেড বিভিন্ন স্থানে চলাচল করে। এসব  বাল্কহেড থেকে তারা প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা নিয়মিত চাঁদা নেন। এমন খবর পেয়ে  কালীগঞ্জ স্টেশন এর নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

চাঁদা না দিলে তারা ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং বাল্কহেড বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিত। বিশেষ করে তেতুলিয়া, মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর স্পটগুলোতে তারা চাঁদা তুলত।

আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আবদুর রহমান (খান সাহেব হাজারী) এর ছোট ভাই জাকির হোসেন ও একই ইউনিয়নের রাছেল, আলামিন, হোসেন ও নিরব। আটককৃতদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় বাল্কহেডের লস্কর মোঃ হৃদয় বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মেহেন্দিগঞ্জ থানা মামলা নম্বর ৭। তারিখ ১০-১২-২০২৫ খ্রিষ্টাব্দ ধারা  ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড।

কালীগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, চাঁদাবাজি করার সময় ৫জনকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ ৬ হাজার ৯শত টাকা জব্দ করা হয়। নৌপথকে নিরাপদ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল