banglahour

চুয়াডাঙ্গায় সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন দুদুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১০ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:১৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ও  সাবেক পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ৪টি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় তাদেরকে পৃথক আরেকটি মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (প্রথম ) আদালতে হাজির করা হলে আদালতের বিচারক  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাদেরকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
আসামীপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, রিয়াজুল ইসলামকে ৪টি ও শরীফ হোসেনকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী রবিবার (১৪ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে জামিনের প্রার্থনা করা হবে। সম্প্রতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও শরীফ হোসেনকে ঢাকায় অন্য একটি মামলায় ডিএমপি পুলিশ গ্রেপ্তার করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল