banglahour

ভৈরবে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম গ্রেপ্তার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৯ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:২১ অপরাহ্ন

ভৈরবে ১৯৮ পিস ইয়াবাসহ শীর্ষ  মাদক ব্যবসায়ী সাদ্দাম মিয়া (৩৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে  
মাদক ব্যবসায়ী সাদ্দাম মিয়া কে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছে ১৯৮ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া মাদক বিক্রির নগদ ২২ হাজার ১১৮ টাকা ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৯ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে। এছাড়া জব্দকৃত মালামালসহ  আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল