banglahour

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬ হাজার ২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক

অপরাধ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:২২ অপরাহ্ন

রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অভিযানে সংঘবদ্ধ একটি পাচারকারী দল অবৈধভাবে পাচারকালে ৩৬ হাজার ২ শত ৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক করা হয়েছে।
তার মধ্যে ৩ হাজর ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজর ২শত ৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫ শত প্যাকেট প্যাট্রন সিগারেট রয়েছে। আটককৃত সিগারেটের সিজার মূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯ শত টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়। এসময় পাচারকারী দল বিজিবির টহল দলকে দেখে পাহাড়ের দিকে পালিয়ে যান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বটতলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সিগারেট আটক করেন।
বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, ভবিষ্যতেও এই ধরনের চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল