
(১০ মাস আগে) ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৯:০০ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস আজ মালনীছড়া চা বাগানে জনসংযোগ ও পথসভা করেন। পথসভায় সভাপতিত্ব করেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায়। এতে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক ও সিলেট-১ সংসদীয় আসনে মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ এর সভাপতি অধীর বাউরী প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন,'বিগত দুই দশকেরও বেশি সময় ধরে চা শ্রমিকদের মজুরি, ভূমি,শিক্ষা, স্বাস্থসহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে বাসদ (মার্কসবাদী) নেতৃত্বকারী ভূমিকা রেখেছে। চা শ্রমিকদের অধিকার আদায় আন্দোলনের অন্যতম নেতা সঞ্জয় কান্ত দাস।তিনি এবারের নির্বাচনে কাঁচি প্রতীকে নির্বাচন করছেন। ফলে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে চা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বিকশিত করবেন।'
নেতৃবৃন্দ আরোও বলেন
' দীর্ঘ ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। ডামি ভোট বা রাতের ভোটের মাধ্যমে মানুষের নূন্যতম ভোটাধিকারও কেড়ে নেয়া হয়েছিল। জুলাই গনঅভ্যুত্থানে পর আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে নিয়ে মানুষের আশাবাদ অনেক। এবারে মানুষ পেশিশক্তি, কালোটাকার প্রভাবমুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। জাতীয় নির্বাচনকে কালোটাকা,পেশীশক্তি মুক্ত করতে নির্বাচন কমিশন এবং সরকারকে ভূমিকা নিতে হবে।নির্বাচনী ব্যায় আরো কমাতে হবে। নির্বচানী জামানত ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই ভাবে সকল প্রার্থী যাতে সমভাবে প্রচার-প্রচারনা চালাতে পারে, তার পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। আমাদের দল মনে করে শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদে বিলোপ ও বৈষম্যহীন সমাজের জন্য ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। এই লক্ষেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাসকে সিলেট ১ আসনে কাঁচি প্রতীকে ভোট দিয়ে শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামকে বেগবান করবেন।'