
(৪ মাস আগে) ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৯:০৮ অপরাহ্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জুলাই এক্য কিশোরগঞ্জ । বিক্ষুব্ধ ছাত্র-জনতা আজ শুক্রবার রাতে আখড়া বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরানথানায় গিয়ে সমাবেশে একত্রিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাইয়ের অন্যতম শক্তি ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত ঘটনা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
বক্তারা আরও জানান, হাদির ওপর হামলাকে গণতন্ত্রকামী কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।