banglahour

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ ও দোয়া

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৮ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:০৬ অপরাহ্ন

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজারের জুলাই স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।
হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে চুয়াডাঙ্গার ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদ সভার শেষে ওসমান হাদীর আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং হামলার তীব্র নিন্দা জানান। এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা সাধারণ সম্পাদক তুষার ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক‌ , এনসিপি নেতা সোহেল পারভেজ, জুবায়ের হোসেন, এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সদস্য সচিব ফাহিম উদ্দিন মভিন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিয়াম হোসেন, আরো উপস্থিত ছিলেন সলিমিন হোসাইন সোহাগ, আশিক ইকবাল, আবু তালহা, নাসিম বিশ্বাস, রিফাত, মাফুজ, শাওন, ফাহাদ, বিপ্লব, নাজমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র নেতারা। বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল