
(১০ মাস আগে) ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১:২২ অপরাহ্ন
খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের গলিতে এই কারখানার সন্ধান পেয়েছে। এ সময় দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল, কর্মচারী শহিদুল ও আকবর আলীকে আটক করেছে পুলিশ । কারখানা থেকে অস্ত্র তৈরির সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ ৩০/৩৫ টি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এই কারখানায় অস্ত্রের যন্ত্রাংশ তৈরি করে অন্য একটি কারখানায় নিযয়ে পূর্ণাঙ্গ অস্ত্র তৈরি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। অস্ত্রগুলো কারা কী উদ্দেশ্যে তৈরি করছে তা তদন্ত করা হচ্ছে। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।