
(১০ মাস আগে) ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:২২ অপরাহ্ন
বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ (রবিবার) সকাল সাড়ে সাতটার দিকে নগরীর থানারঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে নির্মিত বধ্যভূমিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি। পরে একে একে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ পুষ্পক অর্পণ করেন।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বলেন, ৫৪ বছর আগে আজকের এই দিনে পাক হানাদার বাহিনী বেছে বেছে মেধাবীদের উপর নারকীয় হত্যাকান্ড চালায়। কিন্তু বাংলাদেশকে দমিয়ে রাখা সম্ভব হয়নি।