
(১০ মাস আগে) ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:২২ অপরাহ্ন
সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি পালন করা হয়েছে। সকালে নগরের শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানান প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সিলেটের বিভাগীয় কমিশণার রেজাউন্নবী, জেলা প্রশাসক সারওয়ার আলম, ডিআইজি মুশফেকুর রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।
পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধ জানানো হয়। সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।