banglahour

এখনো শতভাগ বলা যাচ্ছে না হাদীর ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না--বিজিবি

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(৪ মাস আগে) ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:৩৭ অপরাহ্ন

বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ঢাকায় শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণকারী ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। এক্ষেত্রে মানবপাচারকারী ফিলিপ স্নালকে আটকের জন্য বিজিবি সর্বাত্মক প্রচেষ্ঠা চালাচ্ছে। পুলিশ, বিজিবি এবং সোর্সের তালিকায় এঘটনার সাথে জড়িত তার নাম বারবার আসছে। 
আজ (সোমবার) সকালে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আরও বলেন, হামলার ঘটনার রাত (শুক্রবার) ৯ টার মধ্যে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সম্ভাব্য পাচারের রুটগুলি চিহ্নিত করে সীমান্তের অধিকাংশ স্থানে টহল এবং চেকপোষ্ট বসানো হয়। পরদিন শনিবারে পুলিশ ও বিজিবি'র সমন্বয়ে যৌথ অপারেশনের প্ল্যান করা হয়। ঢাকা হতে আগত পুলিশ কর্মকর্তার সাথে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগ এবং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আলোচনার দুইটি স্থানে একসাথে অপারেশনের প্ল্যান করা হয়। সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থানরত ফিলিপ স্নালকে আটকের পরিকল্পনা করা হয়। পুলিশের আরেকটি টিম হালুয়াঘাট এলাকায় অপারেশন প্ল্যান করে। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবি কর্তৃক সোর্স এবং অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে। অপরদিকে বিজিবি'র নেতৃত্বে এবং ঢাকা হতে আগত ও হালুয়াঘাট থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে নালিতাবাড়ীর বারোমারি এলাকায় অপারেশন পরিচালিত হয়। কিন্তু ফিলিপকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুড় ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করা হয়। তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। 
তাদের পরিবারের তিনজনসহ এপর্যন্ত বিজিবি চারজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সোমবার সকালে মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল