banglahour

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৪ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:১৪ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ ভোরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি জাতির কৃতজ্ঞতা ও গভীর সম্মান পুনর্ব্যক্ত করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল