
(১০ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:৫০ পূর্বাহ্ন
বিভাগীয় জেলা ময়মনসিংহে বিজয়ের ৫৪ বছরে পদার্পণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সূচনা হয়েছে।
আজ (মঙ্গলবার) নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদদেও স্মৃতির প্রতি প্রথম ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
পরে একে একে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দিনব্যাপি আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভাগীয়-জেলা প্রশাসন।