banglahour

ফ্যাসিষ্ট বিদায় হলে ও এখনো ষড়যন্ত্র চলছে, সবাই কে ঐক্যবদ্ধ থাকার আহবান।

রাজনীতি | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৮ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:১১ অপরাহ্ন

 মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভৈরবে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় গোধূলি সিটির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।  উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,  কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ -৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী মোঃ শরীফুল আলম । এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তাছাড়া তিনি আরো  বলেন   ৫ আগষ্টের  ছাত্র - জনতার আন্দোলনে ফ্যাসিস্ট বিদায়  হলেও  তাদের পেত্বাততারা এখনো রয়ে গেছে । এখনো ষড়যন্ত্র হচ্ছে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে । বিএনপি দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য  আন্দোলন সংগ্রাম করেছে।  তাই আগামী নির্বাচনে  ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি কে আবারো ক্ষমতায় আনার আহবান জানান। তাছাড়া আগামী  ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফিরবেন। তাই তাকে বরণ করতে সকল নেতা- কর্মীকে  ঢাকায় বিমান বন্দরে যাওয়ার আহবান জানান । এ সময়  অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান প্রমূখ। সমাবেশ শেষে বিএনপির পক্ষ থেকে একটি বিজয় র্যালি বের হয়ে আইস কোঃ মোড়ে  গিয়ে শেষ হয় ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল