banglahour

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:১২ অপরাহ্ন

ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ- ২ বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথক অভিযানে শিবপুর ইউনিয়ন ও কলেজ রোড এলাকার বোম্ব পট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃতার হলো শিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া(৪৩) ও পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবুল মিয়া ৬০। গ্রেফতারকৃতদের কে আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র - জনতার আন্দোলনে ছাত্র -জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা এবং থানা ভাংচুর  মামলায়  তাদের গ্রেফতার করা হয়েছে।


এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন বৈষম্য বিরোধী ছাত্র - জনতার আন্দোলনে ছাত্র -জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা এবং থানা ভাংচুর  মামলায়  তাদের গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের কে কিশোরগঞ্জ জেল  হাজতে পাঠানো হয়েছে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল