banglahour

বিজয় দিবসে মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

খেলা | রিপন সারওয়ার, ময়মনসিংহ, প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:৩২ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তাগাছা প্রেসক্লাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এই আয়োজন প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশ নেয়। অংশগ্রহণকারী শিশুরা মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, শহীদ মিনার ও স্বাধীনতার চেতনা বিষয়ক নানা চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করে।

প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম উদ্দিন, সভাপতি এফ এম এ সালাম ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতেই এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুল আলম রতন। শেষে বিজয়ী শিশুদের হাতে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল