banglahour

নিউইয়র্কে অভিবাসীদের অধিকার ও প্রস্তুতি নিয়ে ইমিগ্রেশন সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব | মাইনুল ইসলাম , নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র ।

(৮ মাস আগে) ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:৪৮ পূর্বাহ্ন

নিউইয়র্কে বসবাসরত অভিবাসীদের আইনগত অধিকার, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সেমিনারের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক Law Office of Michael E. Piston। Immigration Enforcement: Rights and Preparedness” শীর্ষক এই সেমিনারের মূল লক্ষ্য ছিল অভিবাসীদের আতঙ্কমুক্ত রেখে সঠিক আইনি জ্ঞান ও প্রস্তুতির মাধ্যমে আত্মবিশ্বাসী করে তোলা। সেমিনারের মূল বার্তা ছিল— Know. Prepare. Don’t Panic.

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ মাইকেল ই. পিস্টন। তিনি অভিবাসীদের মৌলিক আইনগত অধিকার, সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং যেকোনো পরিস্থিতিতে শান্ত থেকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি ইমিগ্রেশন আইনসংক্রান্ত বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দেন এবং অংশগ্রহণকারীদের জন্য কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন মাইকেল ই. পিস্টনের কুইন্স অফিসের সিইও লোকমান ভুঁইয়াসহ নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটি প্রতিনিধি ও অভিবাসী নেতৃবৃন্দ। অংশগ্রহণকারী অভিবাসীরা সেমিনারটিকে সময়োপযোগী, তথ্যবহুল ও অত্যন্ত কার্যকর বলে অভিহিত করেন।

আয়োজকদের মতে, সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশন সংক্রান্ত উদ্বেগ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অভিবাসী কমিউনিটির জন্য অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও অভিবাসীদের পাশে থেকে এ ধরনের সেমিনার ও আইনি সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল