banglahour

রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষা | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি

(৩ মাস আগে) ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮:৪১ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার বেলা ১টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া মালিয়াট এলাকায় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জমিদাতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ইতোমধ্যে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জনবল নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে অস্থায়ীভাবে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে।
এছাড়া ২০২৭ সাল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম ও ভর্তি কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, এই মহতী শিক্ষা উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও সমন্বয় অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এদিকে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে জমিদাতা ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল