banglahour

বড়দিন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে- পুলিশ সুপার

ধর্ম | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(৯ মাস আগে) ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮:৪৪ অপরাহ্ন

আসন্ন ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে (বুধবার) ১৭ ডিসেম্বর  বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বাগেরহাট সদর থানাধীন খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাইকেল মারিয়া পল্লী এবং ফাতিমার রানী মারীয়ার গীর্জা ও সংলগ্ন বাসাবাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খাঁন, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ শহিদুল ইসলাম এবং ফাতিমার রানী মারীয়ার গীর্জার পাদরি ডমেনিক হালদারসহ স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী 
বলেন, আসন্ন বড়দিন উৎসব যেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন সে লক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে । মাদক সমাজের সবচেয়ে বড় শত্রু। সবাইকে মাদককে ‘না’ বলতে হবে এবং কেউ যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বাগেরহাট জেলা পুলিশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল