banglahour

দগ্ধ শিশুর চিকিৎসায় শেষ সম্বল বিক্রি, চাকরিচ্যুত মা

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১০ মাস আগে) ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৪৫ অপরাহ্ন

জেলার রামপালে  গরম পানিতে পড়ে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে দুই বছর বয়সী শিশু সুমাইয়া। মেয়েকে বাঁচাতে গিয়ে চাকরি হারিয়েছেন মা, আর চিকিৎসার খরচ জোগাতে শেষ সম্বল গরু বিক্রি করেছেন বাবা।

গত ২৯ নভেম্বর সকালে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কাশিপুর গ্রামে নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে গরুর জন্য রাখা গরম পানির পাত্রে পড়ে যায় সুমাইয়া। এতে শিশুটির শরীরের প্রায় ৩৬ শতাংশ দগ্ধ হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সেখানে টানা ১৯ দিন ধরে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা দিনমজুরি ও মাঝেমধ্যে সাগরে মাছ ধরার কাজ করতেন। মা গার্মেন্টসে কাজ করলেও মেয়ের চিকিৎসার কারণে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন।

প্রতিবেশীরা জানান, চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে এখন অসম্ভব হয়ে পড়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল বলেন, শিশুটির দগ্ধের মাত্রা বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সুস্থ হতে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও বিপুল অর্থ প্রয়োজন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী জানান, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে পরিবারটি সরকারি সহায়তা পেতে পারে।

শিশুটির পরিবার মানবিক ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল