banglahour

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৮ মাস আগে) ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:২১ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের জন্য সিলেট-১ আসনে মহানগর ও সদর জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। 
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে উক্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের আইনজীবী টীম।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও এডিশনাল পিপি এডভোকেট মোঃ আলীম উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ আজীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল খালিক ও সহ-সম্পাদক এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন শামীম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল