
(১০ মাস আগে) ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৪৩ অপরাহ্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ময়মনসিংহে ইসলামী ছাত্র শিবির মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি ডা. ফাউজান আব্দুর রহমান, অফিস সম্পাদক মাজহারুল ইসলাম ও মিডিয়া সম্পাদক সালমান সোয়াদ।
বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে তারা হাদির হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান।
এ সময় বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, এর মধ্যে ছিল—
“ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ”,
“তুমি কে আমি কে—হাদি হাদি”,
“শহীদ হাদীর রক্ত বৃথা যেতে দেব না”,
“দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা”,
“ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান”,
“আমার ভাই কবরে—খুনি কেন বাহিরে”।